কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : বিবাহের পূর্বে কারো সাথে অবৈধ সম্পর্ক থাকলে সেটা কি স্বামী-স্ত্রী পরস্পরকে জানাতে পারে?

উত্তর : বিবাহপূর্ব নারী-পুরুষের যে কোনো অবৈধ সম্পর্ক হারাম ও তা কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত। সকলকে এ পাপ থেকে বিরত থাকা উচিত। শয়তানের প্ররোচনায় যদি এই ধরনের কাজ হয়েও যায়, তাহলে বিবাহের পরে স্বামী-স্ত্রী একে-অপরকে তা না জানানোই ভালো। কেননা নিজের কৃত পাপ অন্যের নিকট প্রকাশ করা ঠিক নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কেউ যদি পাপ কাজ করে গোপন রাখে তাহলে আল্লাহ তা‘আলাও তা গোপন রাখবেন। এর কারণে আল্লাহ তাকে শাস্তিও দিতে পারেন কিংবা ক্ষমাও করতে পারেন (তিরমিযী, হা/২৬২৫, সনদ ছহীহ)। সুতরাং বিবাহের পর স্বামী বা স্ত্রী কেউ কারো পাপ অনুসন্ধান না করে বরং পূর্বের কৃত অপরাধের জন্য অনুতপ্ত হয়ে সংগোপনে মহান আল্লাহর নিকট ক্ষমা চাইবে। তাহলে দাম্পত্য জীবন সুখের হবে। অন্যথা নিজেদের পাপ প্রকাশ করলে মহান আল্লাহ যেমন নাখোশ হবেন, তেমনি দাম্পত্য জীবনে পরস্পরের প্রতি অনাস্থা, সম্পর্কের অবনতি এমনকি সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে।

-মাহদী হাসান পরশ

মনিরামপুর, যশোর।


Magazine