উত্তর : বরই পাতা মিশ্রিত পানি দ্বারা মৃত ব্যক্তিকে গোসল দেওয়া সুন্নাত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা যায়নাব রাযিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করলে তিনি তাকে বরই পাতা মিশ্রিত পানি দ্বারা গোসল করানোর নির্দেশ দিয়েছিলেন। উম্মে আতিয়্যা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট পৌঁছলেন, তখন আমরা তার কন্যা (যায়নাব)-কে গোসল করাচ্ছিলাম। তিনি আমাদের বললেন, ‘তাকে তিনবার অথবা পাঁচবার অথবা তার চেয়ে অধিকবার গোসল করাও। যদি তোমরা মনে করো তাহলে বরই পাতার কশ দেওয়া পানি দিয়ে গোসল করাবে আর শেষবার কাফুর (কর্পূর) দিবে’ (ছহীহ বুখারী, হা/১২৫৩, ১২৫৪, ১২৬৩; ছহীহ মুসলিম, হা/৯৩৯; মিশকাত, হা/১৬৩৪)। আর ব্যবহৃত পানি অধিক পরিচ্ছন্নতার স্বার্থে উষ্ণ গরম করে নেওয়া যেতে পারে। তবে স্বাভাবিক পানিও ব্যবহার করা যাবে।
-রহমতুল্লাহ
মোহনপুর, রাজশাহী।
