উত্তর : ছালাত হয়ে যাবে। তবে ছালাতের একাগ্রতা বিনষ্ট হবে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর পরে ছালাত আদায় করছিলেন। চাদরটির এক কোণে অন্য রংয়ের বুটিরমত কিছু কাজ করা ছিল। ছালাতে এই কারুকার্যের দিকে তিনি একবার তাকালেন। ছালাত শেষ করার পর তিনি বললেন, আয়েশা! আমার এ চাদরটি আবু জাহমের কাছে নিয়ে যাও। তাকে এটি ফেরত দিয়ে আমার জন্য তার আমবিজানিয়া (কারুকার্যবিহীন মোটা চাদরটি) নিয়ে আস। এটাতো আমাকে ছালাত হতে অমনোযোগী করে দিয়েছিল। অন্য বর্ণনায় আছে আল্লাহ্র রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছালাত আদায়ের সময় যখন এর কারুকার্যের প্রতি আমার দৃষ্টি পড়ে তখন আশংকা করছিলাম যে, এটা আমাকে ফিৎনায় ফেলে দিতে পারে (ছহীহ বুখারী, হা/৩৭৩; ছহীহ মুসলিম, হা/৫৫৬; আহমাদ, হা/২৪১৪২; তাহক্বীক মিশকাত, হা/৭৫৭)। উলিস্নখিত হাদীছ দ্বারা প্রতীয়মান হয় যে, ছালাতের জায়গা হবে অনাড়ম্বর ও সাধাসিধে। তাকে এমন সাজ-সজ্জা ও জাঁকজমকপূর্ণ করা যাবে না যাতে ছালাতের একাগ্রতা বিনষ্ট হয়। অতএব ফুল দিয়ে ঘর সাজালেও তা যেন ছালাতের সময় সামনে না থাকে।
-মাহফূয আহমেদ
নবাবগঞ্জ, দিনাজপুর।
