কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : ‘যে নারী বেপর্দায় ঘুরে তার পিতা, বড় ভাই, স্বামী ও বড় ছেলে জাহান্নামে যাবে’- এমন কথার শারঈ কোন ভিত্তি আছে কি?

উত্তর : না, এ কথার শারঈ কোনো ভিত্তি নেই। তবে যে মহিলা বেপর্দায় চলাফেরা করে সে তার পিতার তত্ত্বাবধানে থাকলে পিতাকে আর স্বামীর তত্ত্বাবধানে থাকলে স্বামীকে আল্লাহ্র রাসূলের ভাষায় ‘দাইউস’ বলা হয়। আর ‘দাইউস’ জান্নাতে যাবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না। (১) পিতা-মাতার অবাধ্য সন্তান (২) বাড়ীতে বেহায়াপনার সুযোগ প্রদানকারী (৩) পুরুষের বেশ ধারণকারী (ছহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২০৭০)। কাজেই বেহায়া নারীর তত্ত্বাবধায়ক যেই হোক না কেন সে জান্নাতে যাবে না।

হাসিনুর রহমান

পীরগঞ্জ, ঠাকুরগাঁও।


Magazine