কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : এক লক্ষ টাকা যামানতের মাধ্যমে ৫ বছরের জন্য দোকান ভাড়া নিয়েছি। দোকানের মালিক যামানতের উক্ত টাকা দিয়ে ব্যবসা করতে পারে কি? যদি তিনি ব্যবসা করেন তাহলে তার লভ্যাংশ কার প্রাপ্য হবে?

উত্তর : দোকানের ভাড়ার হক্বদার মালিক। কিন্তু যামানতের টাকা মূলত ভাড়াটিয়ার। সুতরাং মালিক উক্ত টাকা দিয়ে ব্যবসা করলে টাকা বিনিময়ের কারণে ভাড়াটিয়া অর্ধেক পাবে আর পরিশ্রম করার কারণে মালিক অর্ধেক পাবে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশ বণ্টনহারে চাষাবাদ বা ব্যবসা-বাণিজ্য করেছেন। আব্দুল্লাহ ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের বাগান ও যমীন সেখানকার ইয়াহূদীদেরকে দিয়েছিলেন। তারা নিজেদের অর্থে তাতে চাষাবাদ করবে। আর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফল ও ফসলের অর্ধেক পাবে (ছহীহ মুসলিম, হা/১৫৫১; মিশকাত, হা/২৯৭২)। ছহীহ বুখারীর অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারকে ইয়াহূদীদের দিয়েছিলেন। তারা তাতে পরিশ্রম করবে ও শস্য ফলাবে এবং সেখানে যা উৎপাদিত হবে, তারা তার অর্ধেক পাবে (ছহীহ বুখারী, হা/২২৮৫)। আসলে যামানতের পদ্ধতি শরী‘আতে নেই।

-এমদাদুল হক

সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।


Magazine