কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪): আমার স্বামী একটি কাঠের মিলে চাকরি করেন। কাঠ সরবরাহকারী একজন বিক্রেতার কাছ থেকে বাকিতে কেনা হয়। তার পাওনা দ্রুত আদায় করার জন্য প্রতি গাড়ি কাঠের পেমেন্টের পর ব্যক্তিগতভাবে ৫০০০–৬০০০ টাকা করে দেন। তবে এ বিষয়ে আমার স্বামীর মালিক অবগত নন। উল্লেখ্য, কাঠের দাম বা মান নির্ধারণে আমার স্বামীর কোনো অনিয়ম নেই এবং মালিক বাজারদরের মধ্যেই কাঠ ক্রয় করেন। বিক্রেতার দেওয়া এই অর্থ কি আমার স্বামীর জন্য হালাল?

উত্তর: পাওনা টাকা দ্রুত পরিশোধ করায় পুরস্কার হিসেবে কিছু টাকা প্রদান করা জায়েয (দারাকুত্বনী, হা/২৯৮০; ইবনুল কাইয়িম, আহকামু আহলিয যিম্মাহ, ১/৩৯৫-৩৯৬)। কিন্তু এই পুরস্কার যেহেতু মূল পেমেন্টের উপর ভিত্তি করে প্রদান করা হয়, আর মূল পেমেন্ট মিলের মালিকের পক্ষ থেকে প্রদান করা হয়, তাই এই পুরস্কারের আসল হক্বদার মিলের মালিক। সুতরাং তাকে এই পুরস্কার সম্পর্কে অবগত করা আবশ্যক। এরপর যদি তিনি পুরস্কার থেকে কিছু অংশ আপনার স্বামীকে প্রদান করেন, তাহলে তা আপনার স্বামীর জন্য জায়েয। অতএব মালিককে জানিয়ে করতে হবে।

-নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine