কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : জানাযার ছালাতের প্রতি তাকবীরে রাফঊল ঈয়াদায়েন করতে হবে কি?

উত্তর : ‘জানাযার ছালাতের প্রত্যেক তাকবীরে রাফঊল ইয়াদায়েন করতে হবে’ মর্মে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন ছহীহ হাদীছ নেই (সিলসিলা যঈফাহ, হা/১০৪৫)। তবে অনেক ছাহাবী থেকে ছহীহ আছার বর্ণিত হয়েছে। তাই প্রত্যেক তাকবীরেই হাত উত্তোলন করা যায়। ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,

أَنَّهُ كَانَ يَرْفَعُ يَدَيْهِ عَلَى كُلِّ تَكْبِيْرَةٍ مِنْ تَكْبِيْرِ الْجَنَازَةِ

অর্থাৎ, তিনি জানাযার প্রত্যেক তাকবীরে দুই হাত উত্তোলন করতেন (বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/৭২৪৩; সুনানুছ ছুগরা, হা/৮৬৬; সনদ ছহীহ, আহকামুল জানাইয, পৃঃ ১১৭)। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ও উক্ত আছারের বিষয়টি ইঙ্গিত করেছেন (ছহীহ বুখারী, হা/১৩২২-এর আলোচনা দ্রঃ, ‘জানাযা’ অধ্যায়, অনুচ্ছেদ-৫৬; ফাৎহুল বারী, ৩/২৪৫ পৃঃ)। উল্লেখ্য যে, জানাযার ছালাতে একবার হাত উত্তোলনের হাদীছ যঈফ (তিরমিযী, হা/১০৭৭; দারাকুৎনী, ২/৭৭ পৃঃ)।

-জুয়েল

আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।


Magazine