উত্তর : পিতা-মাতা নিম্নোক্ত দু‘আ পাঠের মাধ্যমে সন্তানদের জন্য মঙ্গল কামনা করতে পারেন। দু‘আটি হল,
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
অর্থাৎ, ‘হে আমাদের প্রতিপালক! আমাদের স্ত্রী ও আমাদের ছেলে-মেয়েদের মধ্যে থেকে আমাদের জন্য চোখ জুড়ানো জিনিস দান কর এবং আমাদেরকে আল্লাহভীরু লোকদের ইমাম ও আদর্শ ব্যক্তি বানিয়ে দাও’ (ফুরকান, ৭৪)।
-আনোয়ার হোসেন
কাশিমপুর, গাজীপুর।
