কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): শুধু কুরআন ও ছহীহ হাদীছের বাণী প্রচারের জন্য বিদআতীদের সাথে তাদের মজলিসে বসা বা তাদের দাওয়াতে যাওয়া যাবে কি? যদিও তাদের কর্মকাণ্ডের প্রতি আমার কোনো মহব্বত নেই, শুধু দাওয়াতের উদ্দেশ্যে?

উত্তর: কোনো জায়গায় গিয়ে তাদের কৃষ্টি-কালচার গ্রহণ না করে সঠিক আক্বীদার দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে অংশগ্রহণ করা যায়। ছহীহ বুখারীতে এসেছে, যেতে যেতে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মজলিসের কাছে পৌঁছলেন, যেখানে আব্দুল্লাহ ইবনু উবাই বিন সলুলও ছিল। সে তখনও ইসলাম গ্রহণ করেনি। সে মজলিসে মুসলিম, মুশরিক, প্রতিমাপূজারী ও ইয়াহূদী সকল প্রকারের লোক ছিল এবং তথায় আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাযিয়াল্লাহু আনহুও ছিলেন। জন্তুর পদধূলি যখন মজলিসকে আচ্ছন্ন করল, তখন আব্দুল্লাহ ইবনু উবাই আপন চাদরে নাক ঢেকে ফেলল। তারপর বলল, আমাদের এখানে ধুলো উড়িয়ো না। এরপর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সালাম দিলেন। তারপর বাহন থেকে অবতরণ করলেন, তাদেরকে আল্লাহর প্রতি দাওয়াত দিলেন এবং তাদের কাছে কুরআন মাজীদ পাঠ করলেন। আব্দুল্লাহ ইবনু উবাই বলল, এই লোকটি! তুমি যা বলছ তা যদি সত্য হয়, তাহলে এর চেয়ে উত্তম কিছুই নেই (ছহীহ বুখারী, হা/৪৫৬৬)।

প্রশ্নকারী : ফখরুল ইসলাম

ঢাকা।


Magazine