উত্তর : এমতাবস্থায় কুরআন পড়া বন্ধ করে সালামের উত্তর দিতে হবে বা জিজ্ঞাসার জওয়াব দিতে হবে। কেননা সাক্ষাত হলে পরস্পরে সালাম দেয়া মুসলমানের জন্য পারস্পরিক হক-এর অন্তর্ভুক্ত (ছহীহ বুখারী, হা/১২৪০; ছহীহ মুসলিম, হা/২১৬২; মিশকাত, হা/১৫২৪)। তবে কোন শোরগোল বা হৈচৈ করা যাবে না। বরং মনোযোগ দিয়ে তা শ্রবণ করতে হবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘যখন কুরআন পাঠ করা হয়, তখন তোমরা তা মনোযোগ দিয়ে শ্রবণ কর ও চুপ থাক’ (আ‘রাফ, ২০৪)। উল্লেখ্য যে, কুরআন পড়া অবস্থায় সালাম দেয়া যাবে না বা পাঠকারীর সাথে কথা বলা যাবে না এমন ধারণা করা নিতান্তই ভুল। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাতরত অবস্থাতেও হাতের ইশারায় সালামের উত্তর দিতেন (আবুদাউদ, হা/৯২৬; তিরমিযী, হা/৩৬৭)।
মুযাফ্ফর
শিবগঞ্জ, বগুড়া।
