উত্তর : কোনো অপরাধীকে তার অপরাধের কারণে সালাম না দিলে পাপ হবে বিষয়টি এমন নয়। বরং অপরাধী হলেও তাকে সালাম দিতে হবে একথাই ঠিক। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত-অপরিচিত সকলকেই সালাম দিতে বলেছেন (ছহীহ বুখারী, হা/১২; ছহীহ মুসলিম, হা/৩৯; মিশকাত, হা/৪৬২৯); প্রথমে সালাম প্রদানকারীকে উত্তম বলেছেন (আবুদাঊদ, হা/৫১৯৭; সিলসিলা ছহীহাহ, হা/৩৩৮২); আর যে সালাম দিবে না তাকে সবচেয়ে বড় কৃপণ বলেছেন। এমতাবস্থায় সালাম দিলেই তার জন্য কল্যাণ হতে পারে।
আতাউর রহমান
কালীগঞ্জ, সাতক্ষীরা।
