উত্তর : সালাম বিনিময়ের সময় নারী-পুরুষ পরস্পরে মুছাফাহা করতে পারবে না। কেননা রাসূল (ছাঃ) শুধু সালাম বিনিময়ের সময় নয়; এমনকি নারীদের বায়‘আত গ্রহণকালেও কখনও তাদের হাত স্পর্শ করতেন না (বুখারী হা/৪৮৯১; মুসলিম হা/১৮৬৬; মিশকাত হা/৪০৪৫ ফাৎহুল বারী ৮/৭৪৭ পৃঃ, হা/৪৮৯১; তাফসীর ইবনে কাছীর ৮/৬৩ পৃঃ)।
প্রশ্নকারী : তানভীরুল ইসলাম
মহাদেবপুর, নওগাঁ।
