উত্তর: রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুঅত লাভের পূর্বে নির্দিষ্ট কতদিন হেরা গুহায় নির্জনতা অবলম্বন করেছিলেন- এই ব্যাপারে স্পষ্ট ও বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। বর্ণনায় যা পাওয়া যায় তা হলো, তিনি প্রতি বছর রামাযান মাসজুড়ে হেরা গুহায় নির্জনতা অবলম্বন করতেন (সীরাহ, ইবনু ইসহাক, ১/১২১; ফাতহুল বারী, ১/২৩)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ইবাদত করতেন (ছহীহ বুখারী, হা/৩)। কিন্তু এই ইবাদতের বিবরণ স্পষ্টভাবে পাওয়া যায় না। মুহাদ্দিছগণের মতে, তিনি শিরক ও মুশরিকদের ত্যাগ করে নির্জনতা অবলম্বন এবং শুধু আল্লাহ ও তাঁর সৃষ্টি নিয়ে নিমগ্ন হওয়ার মাধ্যমে ইবাদত করতেন (ফাতহুল বারী, ৮/৭১৭)।
প্রশ্নকারী : মো. লতিফুর রহমান
ঢাকা।
