কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭): কোনো এমন জিনিস যা হারাম কাজ করার সহযোগী হিসেবে ব্যবহার করা হয়, এমন জিনিস কি হারাম বলে গণ্য হবে না? যেমন- মোবাইল ও টিভিতে অশ্লীল ভিডিও দেখা হয়, তাহলে কি মোবাইল ও টিভি হারাম হবে না?

উত্তর: যে জিনিস সত্তাগতভাবে নিজে হারাম নয়, কিন্তু হালাল ও হারাম উভয় কাজের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে সে জিনিস নিজে স্বয়ংক্রিয়ভাবে হারাম নয়। যেমন- ছুরি মানুষের প্রয়োজনে ব্যবহার করা হয়, আবার হত্যার মতো বড় অপরাধ করাও যায়। তাই মোবাইল ব্যবহার করা হারাম নয়, বরং এর দ্বারা অশ্লীল কিছু দেখা হারাম। কেননা এটি প্রয়োজনীয় যোগাযোগ, কুরআন তিলাওয়াত ও দ্বীনী আলোচনা শোনার মাধ্যম হিসেবেও ব্যবহার করা হয়। অর্থাৎ সেটি ব্যবহারের উপর নির্ভর করে। কেউ যদি তা হারাম কাজের উদ্দেশ্যে ব্যবহার করে, তাহলে তার জন্য ব্যবহার করা হারাম (ছহীহ বুখারী, হা/১)।

প্রশ্নকারী : হাসিনুর রহমান

মোহনপুর, রাজশাহী।


Magazine