কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : মুকুল আসার পূর্বেই আম গাছ বা বাগান বিক্রয় করা যাবে কি?

উত্তর : মুকুল আসার পূর্বে গাছ বা বাগান বিক্রয় করা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রেতা ও বিক্রেতা উভয়কে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন যতদিন পর্যন্ত গাছের ফল খাবার উপযুক্ত না হবে (ছহীহ বুখারী, হা/২১৯৪-২১৯৮; ছহীহ মুসলিম, হা/১৫৯৪-১৫৫৫; মিশকাত, হা/২৮৩৯-২৮৪০)। যদি পাকার পূর্বে ফল বিক্রয় করা নিষেধ হয় তাহলে মুকুল আসার পূর্বে এবং পাতা আমগাছ ক্রয়-বিক্রয় করা উভয়ই নিষেধ এবং তা প্রতারণার শামিল। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করল, সে আমার উম্মতভুক্ত নয় (ছহীহ মুসলিম, হা/১৩২; মিশকাত, হা/২৮৬০; আবুদাঊদ, হা/৪৩৫২)।

প্রশ্নকারী : নাহরিন বানু এশা

নামোশংকরবাটি, বাগানপাড়া, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine