উত্তর : অন্যায়, অসত্য, অশ্লীলতা ও গুনাহের কাজে সহযোগিতা করা হারাম। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা সৎ কাজে একে অপরকে সহযোগিতা কর এবং অন্যায় কাজে একে অপরকে সহযোগিতা করো না’ (মায়েদাহ, ২)। বিদ‘আত একটি বড় পাপ। বিদ‘আতের মাধ্যমে ইসলামের মূল রূপকে পরিবর্তন করে দেওয়া হয়। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মাহকে এই বিদ‘আত হতে বেঁচে থাকার তাগিদ দিয়েছেন। সুতরাং বিদ‘আতী কর্মকাণ্ডে দান-ছাদাক্বা বা অন্য যে কোন মাধ্যমে সহযোগিতা করা যাবে না। যেহেতু মসজিদ এবং মাদ্রাসা ইসলাম প্রচারের বড় একটি মাধ্যম সেহেতু যদি সেখান থেকে সঠিক ইসলামের প্রচার-প্রসার না হয়ে নকল ইসলাম তথা বিদ‘আতের প্রচার-প্রসার হয় এবং সেখানে আপনার সহযোগিতা থাকে তাহলে অবশ্যই আপনিও শিরক-বিদাত শিক্ষা দেওয়ার গুণাহের অংশীদার হবেন। তবে কোথাও মানবিক কারণ থাকলে দান করা যায়। মানবিক কারণে একজন হিন্দুকেও সহযোগিতা করা যায়।
-আফতাব আহমাদ
খানসামা, দিনাজপুর।
