উত্তর : সূরা বাক্বারায় যা বলা হয়েছে সেটা হল ক্বিয়ামতের দিন মানুষ নিজ ইচ্ছায় কোন মানুষের উপকার ও সাহায্য করতে পারবে না। তবে মহান আল্লাহ যাকে অনুমতি দিবেন সে সুপারিশ করতে পারবে। এ মর্মে তিনি বলেন, ‘কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? (বাক্বারাহ, ২৫৬)। আর বিশেষভাবে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে (ছহীহ বুখারী, হা/৩৩৪০; ছহীহ মুসলিম, হা/২৮৪)। সুতরাং আয়াত ও হাদীছ দ্বারা বুঝা যায়, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ্র নির্দেশে সুপারিশ করতে পারবেন।
-ড. সাখাওয়াত হোসেন মোল্লা
তিতাস, কুমিল্লা।
