উত্তর : ইসলামে মানুষের জন্য ক্ষতিকর প্রাণীকে প্রয়োজন অনুযায়ী মেরে ফেলা জায়েয আছে (মুসলিম, হা/২২৩৮)। কোনো জীবন্ত প্রাণীকে পুড়িয়ে হত্যা করা হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ব্যতীত অন্য কেউ আগুন দ্বারা কোনো প্রাণীকে শাস্তি দিতে পারবে না (বুখারী, হা/৩০১৬; আবুদাঊদ, হা/২৬৭৫)। তবে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা এবং আগুনে পুড়িয়ে হত্যা করার ভিতরে পার্থক্য রয়েছে। ইলেকট্রিক ব্যাটের মাধ্যমে মশা বা মাছিকে নিষ্প্রাণ করা হয়; পুড়িয়ে ফেলা হয় না। তার প্রমাণ হচ্ছে, উক্ত ব্যাটের স্পর্শে কোনো কাগজ বা অন্য কিছু পুড়ে যায় না। তাছাড়া এটা মশা-মাছির উপদ্রব থেকে বাঁচার জন্য বিষ ব্যবহারের চেয়ে তুলনামূলকভাবে একটি নিরাপদ মাধ্যম ।
-আনোয়ার হোসেন
