কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২): বেশিরভাগ মানুষ রামাযানমাসে যাকাত বের করে। এই মাসেই কি যাকাত আদায় করতে হয়?

উত্তর: নিসাব পরিমাণ সম্পদের উপর হিজরী ক্যালেন্ডার অনুযায়ী এক বছর অতিবাহিত হওয়ার সাথে সাথেই যাকাত আদায় করা ফরয হয়ে যায় (আবূ দাঊদ, হা/১৫৭৩)। সুতরাং এক বছর অতিবাহিত হওয়ার সাথে সাথেই যাকাত আদায় করতে হবে, সেটা রামাযান মাস হোক অথবা অন্য মাস হোক। এক্ষেত্রে বিলম্ব করা ঠিক নয় (আবূ দাঊদ, হা/১৫৭৩)।

প্রশ্নকারী : দিদারুল ইসলাম

উত্তরা, ঢাকা।

Magazine