উত্তর : এ্যালকোহল তথা মাদকদ্রব্য মিশ্রিত খাদ্য-পানীয় নিঃসন্দেহে হারাম (মায়েদাহ, ৯০-৯১)। তবে আহার্য ব্যতিরেকে বাহ্যিক ব্যবহার্য বস্তুতে মাদকের সংস্পর্শ থাকলে তা হারাম হবে কি না এ নিয়ে ওলামায়ে কেরামের মতদ্বৈততা রয়েছে। যেহেতু সেন্টে বা চিকিৎসার কাজে ব্যবহৃত বস্তুতে মিশ্রণকৃত এ্যালকোহল শরীরের অভ্যন্তরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না, এজন্য একে সরাসরি হারাম বলা যায় না। তাই মিশ্রণের পরিমাণ স্বল্প হলে তা ব্যবহারে আপত্তি নেই। এটা মেখে ছালাত আদায় শুদ্ধ হবে। তবে এরূপ সেন্ট পরিত্যাগ করাই উত্তম’ (ফাতাওয়া উছায়মীন, নং ২৮৭, ১২/৩৭০)। উল্লেখ্য যে, পুরুষদের জন্য এমন পারফিউম বা সুগন্ধি বা কসমেটিকস ব্যবহার করা বৈধ নয় যা দৃশ্যমান। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘পুরুষের খুশবু হলো যার রং গোপন থাকবে আর সুগন্ধি প্রকাশ পাবে। আর মহিলাদের খুশবু হলো যার রং প্রকাশ পাবে এবং সুগন্ধি গোপন থাকবে’ (তিরমিযী, হা/২৭৮৭; নাসাঈ, হা/৫১১৭-১৮; মিশকাত, হা/৪৪৪৩, সনদ ছহীহ)।
-ইমরান
সাঘাটা, গাইবান্ধা।
