উত্তর : খুত্ববার সময় যে কোনো ধরনের লাঠি ব্যবহার করা সুন্নাত। চাই তা কাঠের বিকল্প যাই হোক না কেন। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম‘আর খুত্ববা প্রদানের সময় লাঠি অথবা ধনুকের উপর ভর দিয়েও খুত্ববা প্রদান করেছেন (আবূ দাঊদ, হা/১০৯৬, সনদ হাসান; বায়হাক্বী, সুনানুছ ছুগরা, হা/৪৮৪)। অতএব কাঠের বিকল্প হিসাবে লোহা, এ্যালুমিনিয়াম বা পস্নাস্টিকের লাঠি ব্যবহার করা যায়। এতে শারঈ কোনো বাধা নেই। কেননা লাঠি তৈরির ধাতু যেটাই হোক না কেন, সেটা লাঠি নামই বহন করে।
-আবীর আহমাদ
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
