উত্তর: মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কবীরা গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আল্লাহর সঙ্গে শরীক করা, পিতা-মাতার অবাধ্য হওয়া, কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া’ (ছহীহ বুখারী, হা/২৬৫৩)। উল্লিখিত ব্যক্তি যেহেতু তওবা করেছে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তবে বান্দার কোনো হক্ব নষ্ট হলে তা ফিরিয়ে দিতে হবে। আর এই পাপের আলাদা কোনো কাফফারা নেই।
-ওবাইদ
ফরিদপুর।
