উত্তর : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী উম্মে হাবীবা রাযিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘যে মুসলিম বান্দা আল্লাহ্র জন্য দিনে ১২ রাক‘আত নফল ছালাত আদায় করবে (ফরয নয়) তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মান করবেন’। উম্মে হাবীবা রাযিয়াল্লাহু আনহা বলেন, এই হাদীছ শোনার পর থেকে সর্বদা আমি এই ছালাত পড়তাম (ছহীহ মুসলিম, হা/৭২৮) ইবনু মাজাহ’র বর্ণনায় আছে, তা হল, যোহরের পূর্বে চার রাক‘আত ও পরে দুই রাক‘আত, মাগরিবের পরে দুই রাক‘আত, এশার পরে দুই রাক‘আত এবং ফজরের পূর্বে দুই রাক‘আত (ইবনু মাজাহ, হা/১১৪০, ছহীহ)
- এ.বি.এম গোলাম কিবরিয়া (লিমন)
পলাশ পাড়া, গাইবান্দা।
