কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : ক্বিরাআত শুদ্ধ নয়, এমন ব্যক্তিকে ইমাম নিযুক্ত করা ও তার পিছনে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : বিশুদ্ধ ক্বিরআতের অধিকারী ব্যক্তিকেই ইমাম নিযুক্ত করতে হবে। আবু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মানুষের ইমামতি করবে সেই ব্যক্তি, যে কুরআন ভাল পড়ে। যদি কুরআন পড়ায় সকলে সমান হয়, তবে যে সুন্নাহ বেশী জানে। যদি সুন্নাহতেও সকলে সমান হয়, তবে যে হিজরত করেছে সে। যদি হিজরতেও সকলে সমান হয়, তবে যে বয়সে বেশী’ (ছহীহ মুসলিম, হা/৬৭৩; মিশকাত, হা/১১১৭)। তবে ইমামের ক্বিরাআত ত্রুটিপূর্ণ হলেও ছালাত হয়ে যাবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই এই কুরআন সাত রীতিতে নাযিল করা হয়েছে। সুতরাং তোমাদের (যার জন্য) যা সহজ হয় তাই পড়বে (ছহীহ বুখারী, হা/২৪১৯; ছহীহ মুসলিম, হা/৮১৮; মিশকাত, হা/২২১১)।

-ফিরোজ মাহমুদ ও সাজিদুর রহমান

পুঠিয়া, রাজশাহী।


Magazine