কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : জনৈক ব্যক্তি বিয়ের সময় স্ত্রীর জন্য ৭০,০০০/= (সত্তর হাজার) টাকা মোহর নির্ধারণ করেছিলেন। কিন্তু এখনও তা পরিশোধ করেননি। বর্তমানে তার তিন কন্যা ও ৫ বিঘা জমি আছে। তিনি কি ঐ জমি মোহর পরিশোধের জন্য তার স্ত্রীর নামে লিখে দিতে পারেন। নাকি শুধুমাত্র ঐ টাকার সমপরিমাণ জমি লিখে দিবেন?

উত্তর :  না, কোন ব্যক্তি তার সমুদয় অর্থ-সম্পদ স্ত্রীকে মোহরের জন্য লিখে দিতে পারবে না। বরং স্ত্রীর মোহর সমপরিমাণ সম্পদ লিখে দিতে হবে। কেননা, স্ত্রী যেমন স্বামীর নিকটে মোহরানা প্রাপ্যের অধিকার রাখে তদ্রুপ সন্তানরাও পিতার সম্পদে অধিকার রাখে। মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তান-সন্ততির (অংশ) সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, পুরুষ দুই নারীর অংশের সমান পাবে (নিসা, ১১)।

-তানযিলা, নারায়নগঞ্জ।


Magazine