কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : মৃত ব্যক্তিকে কবরে যে প্রশ্ন করা হবে তা আমল ভিত্তিক না-কি আক্বীদা ভিত্তিক?

উত্তর : কবরে মৃত ব্যক্তিকে মৌলিক তিনটি প্রশ্ন করা হবে। (১) তোমার প্রতিপালক কে? (২) তোমার দ্বীন কী? (৩) ঐ ব্যক্তি কে, যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল? মুমিন ব্যক্তি উক্ত তিনটি প্রশ্নের উত্তর দিলে তাকে আরও দু’টি প্রশ্ন করা হবে। (ক) তুমি এগুলো কীভাবে জানতে পেরেছ? (খ) তুমি কি আল্লাহকে দেখেছ? কিন্তু কাফের ব্যক্তি উক্ত তিনটি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়ে বলবে, হায়! হায়! আমি কিছুই জানি না (আবুদাঊদ, হা/৪৭৫৩; মিশকাত, হা/১৩১; ইবনু মাজাহ, হা/৪২৬৮; মিশকাত, হা/১৩৯)। অতএব, প্রশ্নগুলোর ধরন থেকে বুঝা যায় যে, সেগুলো আমল ও আক্বীদা উভয়ের সাথে সংশিস্নষ্ট।

-আব্দুল বারী

গদাগাড়ী, রাজশাহী।


Magazine