উত্তর: ঋতু অবস্থায় ছিয়াম ছেড়ে দিয়ে পরে তা কাযা করবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘এটি এমন একটি বিষয়, যা আল্লাহ তাআলা আদম-কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন’ (ছহীহ বুখারী, হা/২৯৪)। তবে ডাক্তারের পরামর্শে শারীরিক কোনো ক্ষতির আশঙ্কা না থাকলে ঔষধের মাধ্যমে ঋতু বন্ধ রেখে ছিয়াম রাখতে পারে (মাজমূ‘ ফাতাওয়া লি-বিন বায, ১৫/২০০)। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ক্ষতি করাও যাবে না, ক্ষতিগ্রস্ত হওয়াও যাবে না’ (ইবনু মাজাহ, হা/২৩৪১)।
প্রশ্নকারী : রুনা পারভিন
ঢাকা।
