কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪): ফিতরা আদায় করবে কারা এবং কারা বণ্টন করবে? ব্যক্তি নিজেই নিজের ফিতরা হক্বদারকে পৌঁছে দিলে আদায় হবে কি?

উত্তর: প্রত্যেক মুসলিম (পুরুষ-নারী, ছোট-বড়, স্বাধীন-দাস) যাকাতুল ফিতর আদায় করবেন। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মধ্যে দাস ও স্বাধীন, পুরুষ ও নারী, ছোট ও বড়— সবার উপর যাকাতুল ফিতর ফরয করেছেন, খেজুর এক ছা‘ অথবা যব এক ছা‘। আর তিনি নির্দেশ দিয়েছেন, মানুষ ঈদের ছালাতে বের হওয়ার আগেই তা আদায় করতে (ছহীহ বুখারী, হা/১৫০৩; ছহীহ মুসলিম, হা/৯৮৪)। দায়িত্বশীল মুসলিম ব্যক্তি (পরিবারের কর্তা) ছাদাকাতুল ফিতরের বণ্টনের দায়িত্ব পালন করেবেন। তিনি নিজের পক্ষ থেকে এবং যাদের ভরণপোষণ তার উপর বর্তায় (স্ত্রী, সন্তান, পিতা-মাতা) তাদের পক্ষ থেকেও নিজের সম্পদ থেকে ফিতরা আদায় করবেন। পাশাপাশি ঈদুল ফিতরের ছালাতের আগে ফকীর ও মিসকীনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বাসযোগ্য দাতব্য সংস্থা, অনুমোদিত দ্বীনী প্রতিষ্ঠান অথবা নির্ভরযোগ্য ব্যক্তিকে প্রতিনিধি করতে পারেন।

প্রশ্নকারী : আতাউর রহমান

ঢাকা।


Magazine