উত্তর: নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষ্যমতে রামাযানে উমরা পালন করলে হজ্জের সমান নেকী হয়। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘রামাযানে উমরা পালন করা হজ্জের সমতুল্য’ (মুসনাদে আহামদ, হা/২৮০৯; ইবনু মাজাহ, হা/২৯৯৪; মিশকাত, হা/২৫০৯)।
-হাসিবুর রহমান
নওগাঁ।
