কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : মসজিদের মেহরাবের সামনে পৃথক দেয়াল দিয়ে টয়লেট বা প্রসাবখানা তৈরি করা যাবে কি?

উত্তর : মসজিদের মেহরাবের সামনে পৃথক দেয়াল দিয়ে টয়লেট বা প্রসাবখানা তৈরিতে শারঈ কোন বাধা নেই। কেননা টয়লেটের মধ্যে ছালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। টয়লেটের পার্শ্ব, ছাদ কিংবা ট্যাংকি এ নিষেধের অন্তর্ভুক্ত নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমাদের জন্য সমগ্র যমীনকে সিজদার স্থান এবং মাটিকে পবিত্র করে দেওয়া হয়েছে...’ (ছহীহ মুসলিম, হা/৫২২; মিশকাত, হা/৫২৬; ছহীহ আবুদাঊদ, হা/৪৮৯)। আবু সাঈদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কবরস্থান ও গোসলখানা ব্যতীত পৃথিবীর সর্বত্রই মসজিদ’ (আবুদাঊদ, হা/৪৯২; তিরমিযী, হা/৩১৭; ইবনু মাজাহ, হা/৭৪৫; দারেমী, হা/১৩৯০)।

-ফযলে মাহমুদ, মোহনপুর, রাজশাহী।



Magazine