কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : প্রাণীর ছবিযুক্ত পোশাক পরিধান করে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : প্রাণীর ছবিযুক্ত পোশাক পরিধান করে ছালাত আদায় করা যাবে না। কেননা ছালাতের সময় এগুলো চোখে পড়লে ছালাতের একাগ্রতা নষ্ট হয়। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি চাদরে ছালাত আদায় করেন যাতে নকশা ছিল। তিনি তার নকশার দিকে একবার নযর করলেন। তিনি ছালাত শেষে বললেন, ‘আমার এ চাদরটি এর প্রদানকারী আবু জাহমের নিকট নিয়ে যাও এবং আমার জন্য তার ‘আম্বেজানীয়া’ চাদর নিয়ে আসো। কেননা এখনই এ চাদর আমার ছালাতের একাগ্রতা নষ্ট করল’ (ছহীহ বুখারী, হা/৩৭৩; ছহীহ মুসলিম, হা/৫৫৬; মিশকাত, হা/৭৫৭)। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, আয়েশা রাযিয়াল্লাহু আনহা-এর একটি পর্দা ছিল, যা দ্বারা তিনি ঘরের একদিক ঢেকে রেখেছিলেন। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমার এ পর্দা সরিয়ে ফেল। কারণ তার ছবিসমূহ আমার ছালাতের মাঝে আমার চোখে পড়ে’ (ছহীহ বুখারী, হা/৩৭৪; মিশকাত, হা/৭৫৮)।

-শাহাদত হোসেন

মহিমাগঞ্জ, গাইবান্ধা।


Magazine