উত্তর : লাশ দাফনের পর একাকী কিংবা সম্মিলিতভাবে হাত তুলে দু‘আ করা যাবে না। কেননা দাফন শেষে সম্মিলিতভাবে হাত তুলে দু‘আ করার কোন প্রমাণ নেই। তবে দাফন চলাকালীন সময়ে প্রত্যেকে দুই বা তিন বার করে ‘আল্লাহুম্মা ইন্নী আ‘উযুবিকা মিন আযা-বিল ক্বাবরি’ পড়তে পারে (তালখীছ, ৬৫)। অতঃপর দাফনের পরে মাইয়েতের ‘তাছবীত’ অর্থাৎ মুনকার নাকীর-এর প্রশ্নের জবাব দানের সময় যেন তিনি দৃঢ় থাকতে পারেন, সেজন্য ব্যক্তিগতভাবে সকলে পড়বে, ‘আল্লাহুম্মাগফির লাহু ওয়া ছাবিবত-হু’ (আবুদাঊদ, হা/৩২২১; মিশকাত, হা/১৩৩)।
-শামিম রেজা
মহাদেবপুর, নওগাঁ।
