উত্তর : না, যাবে না। কেননা বর্তমানে যে পদ্ধতিতে চুলের স্টাইল করা হচ্ছে তা ইয়াহূদী-খ্রিস্টান, অগ্নিপূজক ও নির্বোধদের স্টাইলের অন্তর্ভুক্ত, যা সম্পূর্ণ পরিত্যাজ্য। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের অনুসরণ করল, সে তাদেরই অন্তর্ভুক্ত’ (আবুদাঊদ, হা/৪০৩১; মিশকাত, হা/৪৩৪৭)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলকে ‘কাযা’ করতে নিষেধ করেছেন। ‘কাযা’ হলো, কপালের উপরে কিছু চুল রেখে মাথার বাকী চুল ফেলে দেওয়া। তেমনিভাবে মাথার চুল একপাশে রেখে অপর পাশ থেকে কাটা (ছহীহ বুখারী, হা/৫৯২০-৫৯২১)। অনুরূপ পিছনের অংশ ছোট করে রাখা ও সামনের অংশ বড় করে রাখা ঠিক নয় (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়িমাহ, ২৫/৩৬৪)।
-সুজন
ডেমরা, ঢাকা।
