কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : প্রায় ৩৬ বছর আগে একটি খাছ জমি মসজিদের নামে বরাদ্দ করা না-করাকে কেন্দ্র করে মুছল্লীদের মধ্যে বিবাদ সৃষ্টি হয় এবং একদল মুছল্লী পৃথকভাবে আরেকটি মসজিদ নির্মাণ করে সমাজ থেকে ভিন্ন হয়ে যায়। নতুন এই মসজিদে ছালাত আদায় জায়েয হবে কি?

উত্তর : রাগ, শত্রুতা কিংবা জিদের বশবর্তী হয়ে মসজিদ পৃথক করা যাবে না। আর করলেও সে মসজিদে ছালাত আদায় করা জায়েয হবে না। মহান আল্লাহ বলেন, ‘যারা জিদের বশবর্তী হয়ে, কুফরীর তাড়নায়, মুমিনদের মাঝে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে আগে থেকেই যুদ্ধ করে আসছে, তাদের জন্য ঘাঁটি হিসাবে মসজিদ নির্মাণ করেছে...... হে রাসূল, সেখানে তুমি ছালাতের জন্য দাঁড়াবে না’ (তওবা, ১০৭, ১০৮)। তবে মুছল্লীদের জন্য জায়গার সঙ্কুলান না হলে কিংবা পথের দূরত্ব বেশি হলে কিংবা অন্য কোন সংগত কারণে সকলের মাঝে ভ্রাতিত্বপূর্ণ সদ্ভাব বজায় রেখে মসজিদ পৃথক করা যায়। এতে শারঈ কোন সমস্যা নেই।

-ওমর সরদার

গুরুদাসপুর, নাটোর।


Magazine