কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬): ছোট বাচ্চাদের বানিয়ে বানিয়ে ভালো ভালো শিক্ষণীয় গল্প বলা যাবে কি? মূলত গল্পগুলো বাস্তবে ঘটেনি, কিন্তু শিক্ষণীয় বিষয় আছে।

উত্তর: বানানো গল্পে যদিও শিক্ষণীয় বিষয় থাকে; কিন্তু সেটা বানানো, অবাস্তব বা মিথ্যা-ই হয়। এজন্য শিশুদেরকে এসব বানানো গল্প শোনানো উচিত নয়, যাতে করে তাদের শূন্যমস্তিষ্ক মিথ্যা বা বানানো গল্পের প্রভাবমুক্ত থাকে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ওই ব্যক্তির জন্য ধ্বংস! যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। তার জন্য দুর্ভোগ!’ (আবূ দাঊদ, হা/৪৯৯০)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে হাসির ছলেও মিথ্যা বলে না, আমি তার জন্য জান্নাতের মাঝে একটি প্রাসাদ বানানোর দায়িত্ব নিলাম’ (আবূ দাঊদ, হা/৪৮০০)। নবী-রাসূল, ছাহাবী ও তাদের পরবর্তী মনীষীদের গল্প বা জীবনীতে যথেষ্ট শিক্ষণীয় বিষয় রয়েছে। শিশুদেরকে এসব গল্প আকর্ষণীয় উপস্থাপনার মাধ্যমে শোনানো যেতে পারে।

প্রশ্নকারী : মাহমুদা

ফেনী।


Magazine