কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪): হজ্জে ইহরাম অবস্থায়সুগন্ধিযুক্ত সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যাবে কি? ব্যবহার করলে দম ওয়াজিব হবে কি?

উত্তর: হজ্জে ইহরাম অবস্থায় সুগন্ধিযুক্ত সাবান বা শ্যাম্পু ব্যবহার করা যায়। কেননা সাবান বা শ্যাম্পু সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় না, বরং তা শরীরের ময়লা ও দুর্গন্ধ দূর করার জন্য ব্যবহার করা হয়। সুতরাং সাবান বা শ্যাম্পু ব্যবহার করলে দম ওয়াজিব হবে না (আল-মাজমূ আল-ফাতওয়া ইবনু উছায়মীন, ২২/১৬০)।

প্রশ্নকারী : মাহিনুর রহমান

সিলেট।


Magazine