উত্তর : ‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে স্বপ্নে দেখার কারণে তার জাহান্নামের শাস্তি হারাম হয়ে যাবে’-এমন কথার শারঈ কোনো ভিত্তি নেই। বরং কথাটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তবে মুমিন ব্যক্তি স্বপ্নে নবী-রাসূলগণকে দেখতে পারে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে আমাকে স্বপ্নে দেখবে সে সত্যই আমাকে দেখবে। কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না’ (ছহীহ বুখারী, হা/৬৯৯৪; ছহীহ মুসলিম, হা/২২৬৬; মিশকাত, হা/৪৬০৯-১০)।
-রাজিবুল ইসলাম
পত্নীতলা, নওগাঁ।
