কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯): কোনো ব্যক্তি বিদায়ী তাওয়াফনা করেই মক্কা ছেড়েছে, কিন্তু এখনো সঊদী আরবেই আছে। দুদিন পর ফ্লাইট। তার কি হজ্জ হবে, নাকি আবার এসে বিদায়ী তাওয়াফকরতে হবে?

উত্তর: বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব (ছহীহ মুসলিম, হা/১৩২৭)। হজ্জের যাবতীয় আমল সম্পন্ন করার পর মক্কা ছাড়ার পূর্বেই বিদায়ী তাওয়াফ করতে হয়। প্রশ্নে বর্ণিত ব্যক্তি যেহেতু বিদায়ী তাওয়াফ না করে মক্কা ত্যাগ করেছে, তাই তার একটি ওয়াজিব ছুটে গিয়েছে। এক্ষেত্রে যদিও তার হজ্জ বাতিল হয়নি, কিন্তু ওয়াজিব ছুটে যাওয়ার কারণে তাকে দম দিতে হবে। নিয়ম হলো নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে হারাম সীমানার মধ্যে একটি ছাগল কুরবানী করে তার গোশত স্থানীয় ফকীর-মিসকীনদের মাঝে বণ্টন করে দেওয়া (আল-মুগনী, ৩/৪০৪)।

প্রশ্নকারী : তুদরাজুল হাসান

নীলফামারী।


Magazine