উত্তর: কুরআনুল কারীমের ভাষ্যমতে ছুবহে ছাদিক উদিত হওয়া পর্যন্ত সাহারী গ্রহণ করা যাবে (আল-বাকারা, ২/১৮৭)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে ফজরের আযানকে মানদণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘নিশ্চয় বেলাল রাযিয়াল্লাহু আনহু রাতে (ছুবহে ছাদিক উদিত হওয়ার পূর্বে) আযান দেয়। সুতরাং তোমরা খাও এবং পান করো ইবনু উম্মে মাকতূম রাযিয়াল্লাহু আনহু আযান দেওয়া পর্যন্ত’ (ছহীহ বুখারী, হা/৬২৩)। অতএব, সাহারীর ক্ষেত্রে আযান ব্যতীত অন্য কোনো মাইকিংসহ যেকোনো পদ্ধতি অবলম্বন করা নাজায়েয।
প্রশ্নকারী : মাছিদুল ইসলাম
গাইবান্ধা।
