কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : রুকূ‘ থেকে উঠে হাতকে উঠানো অবস্থায় দু‘আ পড়তে হবে? না-কি হাত নামিয়ে দু‘আ পড়তে হবে?

উত্তর : ‘রাফঊল ইয়াদায়েন’ করার সময় হাতের আঙ্গুলগুলো খোলা রেখে ধীরস্থিরভাবে কাঁধ অথবা কান বরাবর উঠিয়ে নামাতে হবে (আবুদাঊদ, হা/৭৫৩, সনদ ছহীহ)। রাফঊল ইয়াদায়েন হতে হাত নামানোর পর প্রত্যেক অঙ্গ স্ব স্ব স্থানে ফিরে যাবে এবং এই সময়ে দাঁড়িয়ে দু‘আ পড়তে হবে (ছহীহ বুখারী, হা/৮২৮; মিশকাত, হা/৭৯২)। তবে দু‘আ বলা পর্যন্ত হাত উঠিয়ে রাখতে হবে মর্মে কোন বর্ণনা পাওয়া যায় না।

প্রশ্নকারী : আহসান হাবীব

 ঘোড়াঘাট, দিনাজপুর।


Magazine