উত্তর : বিয়ের সময় কনে পক্ষের বাড়ীতে পান, চুন, বাতাসা ইত্যাদি নিয়ে যাওয়া; বিবাহ অনুষ্ঠানে বর-কনের মালা বদল করা; শ্বাশুড়ীর জন্য কনের আঁচলে পান বাটা দেয়া, হলুদ শাড়ীতে চাউল বেঁধে দেয়া এসবের অধিকাংশ অমুসলিমদের অনুকরণ। তাই এসব আচার ও প্রথা সাধ্যপক্ষে এড়িয়ে চলাই মুমিনের কর্তব্য। কেননা এসব ক্ষেত্রে প্রায়ই শিরক ও বিজাতীয় সংস্কৃতির প্রভাব থাকে। আর যে কোনো বিদ‘আতী প্রথা সর্বক্ষেত্রেই পরিত্যাজ্য (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮; মিশকাত, হা/১৪০)।
-হাফিয শিশির
জোতপাড়া, ঠাকুরগাঁও।
