উত্তর : না, এটা করা ঠিক নয়। বরং শিশুরাও প্রাপ্তবয়স্কদের কাতারে শামিল হবে। তবে ইমামের পিছনে দাঁড়ানোর জন্য জ্ঞানী ও সম্মানী ব্যক্তিদেরকে ধারাবাহিকভাবে অগ্রাধিকার দিতে হবে। আবু মাসঊদ আনছারী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাতে আমাদের বাহুমূল সমূহকে পরস্পরে মিলিয়ে দিতেন এবং বলতেন, সোজা হয়ে দাঁড়াও এবং বিভিন্নরূপে দাঁড়িও না, তাতে তোমাদের অন্তরসমূহ বিভিন্ন হয়ে যাবে আর তোমাদের মধ্যে যারা বয়স্ক ও বুদ্ধিমান, তারা যেন আমার নিকটে থাকে। অতঃপর যারা বয়স ও বুদ্ধিতে তাদের নিকটবর্তী তারা। অতঃপর যারা তাদের নিকটবর্তী তারা (ছহীহ মুসলিম, হা/৪৩২; মিশকাত, হা/১০৮৮)। উল্লেখ্য যে, ‘বাচ্চাদের পিছনের কাতারে দাঁড়াতে হবে’ মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (আবুদাঊদ, হা/৬৭৭; মিশকাত, হা/১১১৫)।
মাজহারুল ইসলাম
দেবীদ্বার, কুমিল্লা।
