কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : এক ইবাদতের নিয়তে ওযূ করে তা সম্পন্ন করার পূর্বে ঐ ওযূতে অন্য ইবাদত করা যাবে কি?

উত্তর : একবার ওযূ করার পর তা ভঙ্গ না হওয়া পর্যন্ত একাধিক যে কোন ইবাদত করা যাবে (দারেমী হা/৭৪৫; মিশকাত হা/৪২৫)। আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তির ওযূ ভেঙ্গে যাবে ওযূ না করা পর্যন্ত তার কোন ছালাত কবুল হবে না’ (বুখারী হা/১৩৫; মুসলিম হা/২২৫; মিশকাত হা/৩০০)। সুতরাং ফরয ছালাতের পর ওযূ থাকা পর্যন্ত নফল, তাহিয়্যাতুল ওযূ, জানাযাসহ অন্যান্য সকল ফরয ও নফল ছালাত পড়া যাবে (বুখারী হা/২০৯; মিশকাত হা/৩০৯)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক

গাজীপুর।


Magazine