উত্তর : ছালাতে রাফঊল ইয়াদায়েন করা ও সূরা ফাতিহা শেষে জোরে আমীন বলা অতীব গুরুত্বপূর্ণ দু’টি সুন্নাত। প্রত্যেক মুছল্লীকে ছালাতের পূর্ণ বিধান অনুসরণ করে উক্ত সুন্নাতকে পরিপূর্ণভাবে আদায়ের মাধ্যমেই ছালাত আদায় করতে হবে। কেননা কেউ যদি ছালাতের বিধান পরিপূর্ণভাবে আদায় না করে তাহলে তার ছালাত অসম্পূর্ণ থেকে যায়। (সিলসিলা ছহীহাহ, হা/২৫৩৭)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, مَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي ‘যে আমার সুন্নাতকে বর্জন করল, সে আমার উম্মতভুক্ত নয়’ (ছহীহ ইবনু খুযায়মাহ, হা/১৯৭ ও ২০২৪; সিলসিলা ছহীহাহ, হা/২১৩০)। এমতাবস্থায় মানুষকে রাসূলের সুন্নাতের উপর আমল করার সুযোগ দেওয়া প্রত্যেক মসজিদ কমিটির জন্য যরূরী। এ বিষয়ে সরকারের ইনছাফপূর্ণ পদক্ষেপ থাকা উচিত। তবে যদি কোনোভাবেই সুযোগ না পাওয়া যায় এবং সুন্নাতের উপর আমলের কারণে বিভিন্ন সমস্যা নেমে আসে তাহলে বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে জামা‘আত করে ছালাত আদয় করবে।
-হারিস মুহাম্মাদ বাবলু
আত্রাই, নওগাঁ।
