কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : বিয়ের সময় ছেলে পক্ষের অনিচ্ছা সত্ত্বেও যদি মেয়ে পক্ষ জোরপূর্বক কিছু জিনিস-পত্র দেয়, তাহলে কি তা যৌতুক হবে?

উত্তর : কোনো প্রকার দাবি-দাওয়া ছাড়া কিংবা সামাজিক প্রথার কাছে যিম্মি না হয়ে কনে পক্ষ যদি বরকে কোনো কিছু প্রদান করে, তাহলে তা গ্রহণ করায় শারঈ কোনো বাধা নেই। কেননা কেউ স্বেচ্ছায় কোনো কিছু প্রদান করলে তা নেওয়া যায় (বুখারী, হা/৭১৬৩; মুসলিম, হা/১০৪৫; মিশকাত, হা/১৮৪৫)। তবুও বিবাহের সময় স্বেচ্ছায় দেওয়া হলেও কোনো কিছু না নেওয়াই উত্তম। কেননা তা প্রচলিত যৌতুককে প্রমাণ করে।

-অনিক চৌধুরী

 সাপাহার, নওগাঁ।


Magazine