কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? কলম নাকি আরশ? দলীলসহ জানাবেন।

উত্তর: সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। উবাদা বিন ছামেত রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তিনি বলেন, ‘আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করে তাকে বললেন, লিখো। কলম বলল, হে আমার প্রতিপালক! কী লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত আগমনকারী প্রতিটি বস্তুর তাকদীর লিখো’ (আবূ দাঊদ, হা/৪৭০০; তিরমিযী, হা/৩৩১৯)। এছাড়াও আরশের কথা উল্লেখ আছে।

প্রশ্নকারী : ইব্রাহিম খলিল

রায়পুরা, নরসিংদী।

Magazine