কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫): আমার শহরে ১০ কাঠা জমি আছে। তার মোটামুটি ২/৩ কাঠা বিক্রি করলে আমি আমার স্ত্রীসহ হজ্জ করতে পারব। কিন্তু সন্তানেরা বিক্রি করতে দিবে না। এটা ছাড়া হজ্জকরার মতো সম্পদও আমার নেই। এখন এই জমি বিক্রি করে হজ্জে যাওয়া যাবে কি?

উত্তর: নিত্যপ্রয়োজনীয় খরচ চালানোর জন্য যতটুকু জমি ব্যবহার করতে হয় তার অতিরিক্ত জমি থাকলে এবং তার মূল্য দ্বারা হজ্জের যাবতীয় খরচ পূরণ করা গেলে সেই জমির মালিকের উপর হজ্জ ফরয (আলে ইমরান, ৩/৯৭; আল-মুগনী, ৩/২১৭-২১৮)। সন্তানেরা হয়তো না বুঝে জমি বিক্রি করতে নিষেধ করছে। তাদেরকে আল্লাহর বিধান বুঝাতে হবে এবং আল্লাহর বিধান পালনে বাধা দিলে যে গুনাহ ও ভয়াবহ পরিণতি রয়েছে তা সম্পর্কে তাদেরকে অবহিত করতে হবে।

প্রশ্নকারী : শহিদুল ইসলাম

নারায়ণগঞ্জ।


Magazine