উত্তর: মানুষের ক্ষতি ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে খাদ্য বা পণ্য স্টক করা হারাম (ছহীহ মুসলিম, হা/১৬০৫)। তবে প্রশ্নে উল্লেখিত পদ্ধতিতে ধান সিজনে ক্রয় করে স্টক ব্যবসা করা জায়েয, যদি স্টক করার মাধ্যমে মানুষের ক্ষতিসাধন ও বাজারে কৃত্রিম সংকট তৈরি করা না হয় (মাজমূউ ফাতাওয়া, ২৮/৭৫-৭৬)। তবে অনেক সময় কিছু শস্য স্টক করাতেই কল্যাণ রয়েছে, যেমন- বিভিন্ন সবজি জাতীয় পণ্য।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক
মহাদেবপুর, নওগাঁ।
