কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২): আনন্দ ভ্রমণ সম্পর্কে ইসলাম কী বলে?

উত্তর: আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের সৃষ্টি সরাসরি দেখে ঈমান বৃদ্ধি করা অথবা আল্লাহর অবাধ্যতার পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করার নিয়্যতে ভ্রমণ করা যায়। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো, কীভাবে তিনি সৃষ্টি আরম্ভ করেছেন! এরপর আল্লাহ সৃষ্টি করবেন পরবর্তী সৃষ্টি। নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান’ (আল-আনকাবূত, ২৯/২০)। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো, অপরাধীদের পরিণাম কেমন হয়েছিল?’ (আন-নামল, ২৭/৬৯)। তবে দ্বীনী বা দুনিয়াবী প্রয়োজন ব্যতীত কাফেরদের অঞ্চলে বা প্রকাশ্যে গুনাহের কাজ হয় এমন স্থানে ভ্রমণ করা উচিত নয় এবং বিনোদন, আনন্দ-উল্লাস, অশ্লীলতা, আড্ডা দেওয়া, অযথা ছবি তোলা এগুলো ইসলাম সমর্থন করে না।

প্রশ্নকারী : এস. এম. আকাইদ অংকন

রূপনগর আবাসিক এলাকা, ঢাকা-১২১৬।

Magazine