কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : কোন্ দলীলের ভিত্তিতে বলা হয়ে থাকে যে, মেয়েরা বেনী না খুলেও ফরয গোসল করতে পারে?

উত্তর : মেয়েরা বেনী না খুলেও ফরয গোসল করতে পারে। উম্মে সালামা রাযিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার মাথার চুলে বেণী শক্তভাবে বাঁধি। ফরয গোসলের জন্য আমি কি তা খুলে দিব? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি তোমার মাথার উপর তিন অঞ্জলি পানি ঢালবে এটাই তোমার জন্য যথেষ্ট। অতঃপর তুমি তোমার (সর্বশরীরে) পানি প্রবাহিত করবে এবং পবিত্রতা লাভ করবে (ছহীহ মুসলিম, হা/৩৩০; মিশকাত, হা/৪৩৮)।

প্রশ্নকারী : নাহরিন বানু এশা

নামোশংকরবাটি, বাগানপাড়া, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine